পল্লব ঘোষ চৌধুরীর মৃত্যুতে শোক প্রকাশ

বঙ্গবন্ধু সৈনিক লীগ সুনামগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক পল্লব ঘোষ চৌধুরী গোপির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছে সংগঠনটি।
এছাড়াও এক বিবৃতিতে শোক প্রকাশ করেছেন সুনামগঞ্জ ১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, জামালগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইউসুফ আল আজাদ,
সাচনাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম শামীম, বঙ্গবন্ধু সৈনিক লীগ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মেহেদী হাসান চৌধুরী, সাধারণ সম্পাদক রিংকু চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল মিয়া, সাংগঠনিক সম্পাদক জহুর মিয়া, শামীম আহমদ, দপ্তর সম্পাদক দিলাল আহমেদ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি