স্টাফ রিপোর্টার
শহরের পশ্চিম তেঘরিয়া এলাকার বাসিন্দা তওফিকুল আম্বিয়া চৌধুরী শিপুর বাসায় হামলা করে জানালা ভেঙ্গে ফেলেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে এ হামলার ঘটনা ঘটে। কাঁচের জানালায় বড় ইট দিয়ে ঢিল ছুড়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। ঘর থেকে বের হওয়ার আগেই পালিয়ে যায় বখাটেরা। তবে কাউকে চেনা সম্ভব হয় নি।
এর আগের দিন গভীর রাতেও একটি জানালার এক পাশের কাঁচ ভেঙ্গে ফেলে দুর্বৃত্তরা।
পর দিন আরেক টি জানালা ভাঙ্গার পর বাড়ির বাসিন্দাদের মনে সন্দেহ জাগে কেউ উদেশ্যমূলক ভাবে এসব কর্মকান্ড করছে।
পাড়ায় কারো সাথে তাদের তেমন কোন শত্রুতাও
নেই বা অন্য কোন পরিবারের সাথে তেমন কোন মেলামেশাও নেই।
তওফিকুল আম্বিয়া চৌধুরী শিপু জানান, মঙ্গলবার সকালে ওঠে দেখি আমাদের বাসার সামনের কক্ষের জানালার কাছ ভাঙ্গা তখন মনে হয়েছে কুকুড় তাড়াতে গিয়ে কেউ হয়তো বা ঢিল ছুড়েছে সেটা এসে জানালায় পড়েছে। কারণ বাসার সামনে ওঠানে রাতে অনেক গুলো কুকুর এসে বসে থাকে। কিন্ত সন্ধা রাতে আবার হঠাৎ বিকট শব্দ শুনতে পাই। বাসা ে থেকে বের হয়ে দেখি কেউ নেই। জানালার কাঁচ ভাঙ্গা এবং বড় একটি ইটের টুকরো ফেলা। আমরা বুঝতে পারছি না কারা এ সব করছে। পুলিশকে মৌখিক ভাবে জানিয়েছি। পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করে গেছে।
সদর থানার ওসি (তদন্ত) মাসুক মিয়া বলেন, ঐ ঘটনায় মৌখিক ভাবে জানিয়েছেন বাসার মালিক। আমরা সাথে সাথে আমাদের টহল পুলিশ পাঠিয়েছি। এ ঘটনায় এখন পর্যন্ত কোন কিছু পাওয়া যায় নি।


