পশ্চিম পাগলা ইউনিয়নে লিকসনের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি
দক্ষিণ সুনামগঞ্জের পশ্চিম পাগলা ইউনিয়নে করোনাভাইরাসের প্রভাবে বেকার হওয়া অসহায়, দরিদ্র ও দিনমজুর ব্যক্তিদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন বাংলাদেশ পুলিশের সদস্য লিকসন দাস। খাদ্যসামগ্রীর মধ্যে ছিলো চাল, ডাল ও তেল। শনিবার সকাল ৯টায় লিকসন দাসের নিজ বাড়িতে ইউনিয়নের ৭ ও ৮ নং ওয়ার্ডের ১শ ২০টি পরিবারের মাধ্যে নিরাপদ দূরত্ব বজায় রেখে এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন তিনি। লিকসন দাস ব্রাহ্মণগাঁও গ্রামের নিখিল দাসের ছেলে।
খাদ্যসামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন লিকসন দাসের বাবা নিখিল দাস, ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের সদস্য কবিন্দ্র দাস, গ্রামের বিশিষ্ট ব্যক্তি নির্মল দাস, কৃপেন্দ্র দাস, আবদুর রউফ, সুশীল দাস, মানছুর আহমদ, অপু দাস, আতিকুর রহমান, বিশাল দাস, মো. রিপন, বাবুল দাস, বেণু দাস, প্রেম দাস ও পিন্টু দাস।