পশ্চিম পাগলা ইউনিয়ন পরিষদের বাজেট

পাগলা বাজার প্রতিনিধি
দক্ষিণ সুনামগেঞ্জ উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়ন পরিষদের আগামী ২০১৭-২০১৮ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। রবিবার সকাল ১০টায় ইউনিয়ন পরিষদের সামনে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরুল হক বাজেট ঘোষণা করেন। বাজেটে ২০১৭-২০১৮     
অর্থ বছরে ইউনিয়ন পরিষদে বিভিন্ন খাত থেকে সম্ভাব্য আয় দেখানো হয়েছে একান্নব্বই লক্ষ সাতষট্টি হাজার সাত শত পঁয়তাল্লিশ টাকা ও ব্যয় দেখানো হয়েছে নব্বই লক্ষ সাতাশি হাজার পঁচান্নব্বই টাকা। উদ্বৃত্ত  আয় দেখানো হয়েছে আশি হাজার ছয়শত পঞ্চাশ টাকা। বাজেটে সর্বোচ্চ ব্যয় ধরা হয়েছে রাস্তা নির্মাণ ও মেরামত খাতে। এ খাত বাবদ ব্যয় ধরা হয়েছে ত্রিশ লক্ষ সতেরো হাজার দুইশত আটচল্লিশ টাকা।
ইউনিয়ন পরিষদ সচিব মো. আলী হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বেসরকারী সংস্থা শরীকের ফিল্ড ফ্যাসিলিটেটর মমতাজ বেগম, ব্যবসায়ী মাস্টার শফিকুল ইসলাম, দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাবের সাধারণ স¤পাদক নূরুল হক, দৈনিক সুনামগঞ্জের খবরের পাগলাবাজার প্রতিনিধি ইয়াকুব শাহরিয়ার।