দক্ষিণ সুনামগঞ্জ অফিস
দক্ষিণ সুনামগঞ্জের পশ্চিম পাগলা ইউনিয়ন প্রবাসী পরিষদের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত ৩১৭ টি পরিবারের মধ্যে নগদ অর্থ প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১ টায় ইউনিয়নের ০১ নং ওয়ার্ডের ইনাতনগর হুসাইনিয়া রহমানিয়া মাদ্রাসার প্রাঙ্গণে এসময় উপস্থিত ছিলেন দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী জমিরুল ইসলাম মমতাজ, সাধারণ সম্পাদক মো. নুরুল হক, সমাজসেবক মনসুর উদ্দিন, প্রেসক্লাব সদস্য মো. জামিউল ইসলাম তুরান, ইউপি সদস্য রনজিত সূত্রধর, সমাজসেবক বদরুল আলম টিপু, শাহীনুর রহমান, সুরঞ্জিত চৌধুরী টপ্পা, সেলিম আহমদ,কিবরিয়া, আজহারুল ইসলাম, মো. আজাদ হোসেন, সাইফুল আলম রুনু, এনাম মির্জা, মুবিন সিদ্দিকী, গনমাধ্যমকর্মী আলাল হোসেন, নাহিদ আহমেদ, নোহান আরেফিন নেওয়াজ প্রমুখ।


