পাগলাবাজার প্রতিনিধি
দক্ষিণ সুনামগঞ্জের পাগলায় আগামী ইউনিয়ন ছাত্রলীগের কমিটি গঠন উপলক্ষে কর্মী সমাবেশ করেছে পশ্চিম পাগলা ইউনিয়ন ছাত্রলীগ। রবিবার বিকেলে উপজেলার পাগলা বাজার কলেজ মার্কেটের সামনে এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।
পশ্চিম পাগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরুল হকের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক
ইমরান হোসেন তালুকদারের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি তহুর আলী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সুনামগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক তেরাব আলী, সিলেট মহানগর যুবলীগ নেতা ও শিমুলবাঁক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান জিতু, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নানের ব্যক্তিগত সহকারী আবুল হাসনাত, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম শিপন
অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের সহ-সভাপতি জুবের আহমদ, উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক বদরুল আলম টিপু, ইউপি সদস্য আশরাফ আহমদ, উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সমিরন দাশ সুধীর, আবদুল মজিদ কলেজ ছাত্রলীগের সভাপতি ছাদিকুর রহমান, পূর্ব পাগলা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রেজাউল হক, সাধারণ সম্পাদক আদনান হোসাইন ও পশ্চিম পাগলা ইউনিয়ন ছাত্রলীগ নেতা সানোয়ার হোসাইন জিসান প্রমুখ।


