পশ্চিম পাগলা ইউপি’র দায়িত্ব নিলেন নব নির্বাচিত চেয়ারম্যান নুরুল হক

পাগলাবাজার প্রতিনিধি
দক্ষিণ সুনামগঞ্জের পশ্চিম পাগলা ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান নুরুল হক দায়িত্ব গ্রহণ করেছেন। সোমবার সকাল সাড়ে ১০টায় ইউনিয়ন পরিষদের হলরুমে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানের মাধ্যমে এ দায়িত্ব গ্রহণ করেন তিনি। তাঁর সাথে দায়িত্ব গ্রহণ করেন নব নির্বাচিত ও পুনরায় নির্বাচিত ইউনিয়ন পরিষদের সাধারণ সদস্য ও মহিলা সদস্যরা। তারা হলেন, ১নং ওয়ার্ডের সদস্য আলী আহমদ,  ২নং ওয়ার্ডের সদস্য মকবুল হোসেন, ৩নং ওয়ার্ডের সদস্য আঞ্জব আলী, ৪নং ওয়ার্ডের সদস্য আবদুল হান্নান, ৫নং ওয়ার্ডের সদস্য ক্ষিতিশ দেবনাথ, ৬নং ওয়ার্ডের সদস্য রনজিত সূত্রধর, ৭নং ওয়ার্ডের সদস্য শওকতুল ইসলাম, ৮নং ওয়ার্ডের সদস্য কবিন্দ্র দাস কবি, ৯ নং  ওয়ার্ডের সদস্য নুরুল হক এবং সংরক্ষিত মহিলা আসনের ১, ২, ৩ নং ওয়ার্ডের সদস্যা করিমা বেগম, ৪, ৫, ৬নং ওয়ার্ডের সদস্যা হাসি রাণী দে (মায়ার মা) ও ৭, ৮, ৯ নং ওয়ার্ডের সদস্যা মিলন বিবি। নব নির্বাচিত চেয়ারম্যান ও অন্যান্য জনপ্রতিনিধিদের দায়িত্ব হস্তান্তর করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পরিমল সিনহা।
এসময় উপস্থিত ছিলেন, মো: হাবিবুর রহমান, বুদ্ধি মিয়া, রজব আলী, আওয়ামীলীগ নেতা তেরাব আলী, আতিকুর রহমান আতিক, কামরুল ইসলাম শাহজাহান, ইউপি সচিব আলী হোসেন, সাবেক মেম্বার শামসুল হক, আব্দুল মছব্বির, জমিরুল ইসলাম, সাবেক মেম্বার হিরেশ পাল, ইউনিয়ন বিএনপির সভাপতি শাহিন মিয়া, সাধারণ স¤পাদক শফিকুল ইসলাম, সাংগঠনিক স¤পাদক খলিলুর রহমান খলিল, সৈয়দুল হক, আজাদুল হক, মাওলানা সিরাজুল ইসলাম, নুরুল ইসলাম, আবদুল কাইয়ূম, লুছাই মিয়া, শিশু সুত্রধর, দেবেন্দ্র দেবনাথ, সিরাজুল ইসলাম, শুকুর আলী ও মো: খোকন মিয়া প্রমুখ।