পাগলাবাজার প্রতিনিধি
দক্ষিণ সুনামগঞ্জের পশ্চিম পাগলা ইউনিয়নে সুধী সমাবেশ করেছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরুল হক। বৃহস্পতিবার বিকালে উপজেলার পাগলা বাজারের কলেজ মার্কেটের সামনে ইউনিয়ন পরিষদের প্রবীণ মুরব্বি রশিক দেবনাথের
সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তালুকদার ও ব্যবসায়ী শাহীন রহমানের পরিচালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, পশ্চিম পাগলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নূরুল হক।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী, সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এম এ মান্নানকে নিয়ে কিছু মানুষ ক্রমাগত মিথ্যাচার করে যাচ্ছে। তারা রাজনীতির নামে সভা সমাবেশ করে প্রতিমন্ত্রী মহোদয়কে হেয় করতে চাইছে। আমার ইউনিয়নের সার্বিক উন্নয়ন বাধাগ্রস্ত করার চক্রান্ত করছে। আমি এসবের তীব্র নিন্দা জানাই। এম এ মান্নানকে নিয়ে যারা কটাক্ষ করছে, গালি দিচ্ছে তাদেরকে হুঁশিয়ার করে দিচ্ছি। আর বরদাস্ত করা হবে না। পাগলাবাসী রুখে দাঁড়াবে।’
সমাবেশে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ সদর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক তেরাব আলী, ইউনিয়ন পরিষদের সদস্য শওকতুল ইসলাম, আবদুল হান্নান, ক্ষিতিশ দেবনাথ, নূরুল হক, ইউনিয়নের প্রবীণ মুরব্বি আবদুস সামাদ, আবদুল খালিক, সিরাজ মিয়া, আইয়ূব উদ্দিন বুদ্ধি, জমিরুল হক জম্মু, নুরুল ইসলাম, ডা. জিল্লল হক, ইস্কন্দর আলী, হাবিবুর রহমান, সিরাজ উদ্দিন, লুৎফুর রহমান, আরাফাত আলী, লুছাই মিয়া, হিরেশ পাল, কমরু মিয়া, রজব আলী, ঈমান আলী, ফজির আলী, মুজিবুর রহমান, আরশ আলী, হানিফ মিয়া, মুক্তার আলী, আখলুছ মিয়া, আবদুর রহমান, আবদুল কাইয়ূম, জসু মিয়া, আজাদুর রহমান আজাদ, তমেশ পাল, ব্যবসায়ী মিজানুর রহমান মিজান, ভৈরব সূত্রধর, ছাদ্দক আলী, আরিফ আহমদ, উপজেলা যুব লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি বদরুল আলম টিপু, শ্রমিক লীগ নেতা বাছির আলী ও যুবলীগ নেতা দোলাল মিয়া প্রমুখ।


