পশ্চিম পাগলা ও দরগাপাশা ইউপি মটর শ্রমিকলীগের আহ্বায়ক কমিটি গঠন

দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি
দক্ষিণ সুনামগঞ্জের পশ্চিম পাগলা ইউনিয়ন ও দরগাপাশা ইউনিয়ন শাখার ৩১ সদস্য বিশিষ্ট মটর শ্রমিকলীগের আহ্বায়ক কমিটির অনুমোদন দেয়া হয়েছে। শুক্রবার কমিটির অনুমোদন দেন উপজেলা মটর শ্রমিকলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক।
আহবায়ক কমিটির অনুমোদন অনুষ্ঠানে শারীরিক দূরত্ব বজায় রেখে এক সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন জেলা মটর শ্রমিকলীগের সভাপতি রেলিম চৌধুরী, সাধারণ সম্পাদক শ্যামল বিশ্বাস রানা, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা মটর শ্রমিকলীগের সভাপতি আবদুল আউয়াল, সাধারণ সম্পাদক আবদাল হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক আজিজুল হক, নতুন দায়ীত্বপ্রাপ্ত মটর শ্রমিক কমিটির আহ্বায়ক বাছির তালুকদার, জোনায়েদ আহমদ চৌধুরী, শ্রমিকলীগ নেতা এলাইছ মিয়া, আবদুস সত্তার, আরশ আলী, আফরোজ মিয়া, রমা দেবনাথ, হিরণ মিয়া, বাবুল মিয়া, আবদুর রউফ ও হানিফ মিয়া প্রমুখ।
আলোচনা সভার পরবর্তীতে সর্বসম্মতিক্রমে পশ্চিম পাগলা ইউনিয়নের সভাপতি হিসেবে বাছির তালুকদারকে আহ্বায়ক ও আবদুল আলিমকে সদস্য সচিব এবং দরগাপাশা ইউনিয়নের আহ্বায়ক হিসেবে জুনায়েদ আহমদ চৌধুরী ও সদস্য সচিব হিসেবে মিলন আহমদ সায়েমকে মনোনীত করে ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির অনুমোদন দেন উপজেলা শাখার সভাপতি আবদুল আউয়াল ও সাধারণ সম্পাদক আবদাল হোসেন।