পশ্চিম বীরগাঁও ইউপি ৩ জন চেয়ারম্যান প্রার্থীর নাম কেন্দ্রে পাঠাবে আ.লীগ

দক্ষিণ সুনামগঞ্জ অফিস
দক্ষিণ সুনামগঞ্জের পশ্চিম বীরগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ৩ জন চেয়ারম্যান প্রার্থীর নাম কেন্দ্রে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ইউনিয়ন আওয়ামী লীগ।
দলীয় সূত্রে জানা যায়, বুধবার বিকালে উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নের টাইলা বাজারে ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. আব্দুস সহিদের সভাপতিত্বে, ভারপ্রাপ্ত সাধারণ স¤পাদক ময়না খানের পরিচালনায় আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী সকল সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে একক প্রার্থী বাছাই সংক্রান্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় পশ্চিম বীরগাঁও ইউনিয়নের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ৩ জন চেয়ারম্যান প্রার্থী বর্তমান চেয়ারম্যান মো. সফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ নেতা মুহাম্মদ জাহাঙ্গীর আলম ও উপজেলা যুবলীগের যুগ্ম- আহ্বায়ক মোঃ সৈয়দ হোসেন জায়গীরদার রানার নাম কেন্দ্রে পাঠানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়।