পাঁচদিনের রিমান্ডে রবিউল

সু.খবর ডেস্ক
এমসি কলেজের ছাত্রাবাসে তরুণী ধর্ষণ মামলার আসামী রবিউল ইসলামকে পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। সোমবার বিকেলে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ২য় আদালতের বিচারক সাইফুর রহমান তাদের এই রিমান্ড মঞ্জুর করেন। এরআগে দুপুরে একই আদালতে এই মামলার আসামি সাইফুর রহমান ও অর্জুন লস্করেরও ৫ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।
সিলেট এমসি কলেজের ছাত্রাবাসে তরুণী ধর্ষণের মামলার প্রধান আসামি সাইফুর রহমান ও আরেক আসামি অর্জুন লস্করকে পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ২য় আদালতের বিচারক সাইফুর রহমান তাদের এই রিমান্ড মঞ্জুর করেন।
সিলেট মহানগর পুলিশের সহকারি কমিশনার অমূল্য ভূষণ চৌধুরী জানান, তিন আসামিকেই আদালতে হাজির করে ৭ দিন করে রিমান্ড চাওয়া হয়েছিলো। আদালত তাদের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
আদালতে জামিন শুনানিতে আসামিদের পক্ষে কোনো আইনজীবী অংশ নেননি বলে জানান এপিপি এডভোকেট খোকন কুমার দত্ত।