পাঁচ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

স্টাফ রিপোর্টার
দিরাই সড়ক মোড়ে পাঁচ হাজার ২০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-৯ ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের সদস্যরা।
বুধবার ভোরে সদর উপজেলার সুনামগঞ্জ-সিলেট সড়কের দিরাই সড়ক মোড় থেকে ইয়াবাসহ তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- জেলার বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর ইউনিয়নের ধনপুর গ্রামের গোলাম রব্বানীর ছেলে নুরুজ্জামান (২৩) ও একই ইউনিয়নের হালাবাদী গ্রামের শাহ নুর মিয়ার ছেলে তাজুল ইসলামকে (২৪)।
বুধবার ভোরে সুনামগঞ্জ-সিলেট সড়কের দিরাই সড়ক মোড়ে অভিযান চালান র‌্যাব ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের কর্মকর্তারা। অভিযানকালে পাঁচ হাজার ২০০ পিস ইয়াবাসহ একটি মোটরসাইকেল, পাঁচটি মোবাইল সেট, নগদ ৮৪০ টাকা জব্দ করা হয়। যার বাজার মূল্য ২৬ লাখ টাকা।
অভিযানকালে র‌্যাব-৯ এর সুনামগঞ্জ কোম্পানির কমান্ডার ফয়সল আহমদ, র‌্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্øাহ, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক সাজেদুল হাসান উপস্থিত ছিলেন।
র‌্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্øাহ জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদবদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সুনামগঞ্জ সদর মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে।