পাঁজরের চোটে দ্বিতীয় টেস্টের বাইরে লিটন

সু.খবর ডেস্ক
সবই ঠিক ছিল। শততম টেস্ট খেলবেন লিটন কুমার দাস। এ নিয়ে রোমাঞ্চিতও ছিলেন তিনি। কিন্তু বাধা হয়ে দাঁড়াল আজ অনুশীলনে পাওয়া এক চোট। নেটে ব্যাটিংয়ের সময় পাঁজরে বলের আঘাত পাওয়ায় শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টের দল থেকে ছিটকে পড়েছেন এই উইকেটকিপার-ব্যাটসম্যান।
শ্রীলঙ্কা সিরিজে মুশফিকুর রহিম উইকেটকিপিং করবেন না, এমন সিদ্ধান্তই নিয়েছিল টিম ম্যানেজমেন্ট। গলে প্রথম টেস্টে উইকেটের পেছনে ছিলেন লিটনই। পাঁজরের চোটে তিনি দল থেকে ছিটকে পড়ায় পি সারা স্টেডিয়ামে কাল বুধবার থেকে শুরু টেস্টে অধিনায়ক মুশফিককেই পরতে হবে উইকেটকিপিংয়ের গ্লাভস।
মাহমুদউল্লাহকে দ্বিতীয় টেস্টের স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছে আগেই। এখন লিটনও চোটে পড়ায় এই টেস্টের একাদশের জন্য বিবেচনায় আছেন দলের সঙ্গে থাকা বাকি ১৫ ক্রিকেটার।