জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কাতিয়া গ্রামের বাসিন্দা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম (৭০) আর নেই (ইন্নালিল্লাহি…রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী ৪ ছেলে ৪ মেয়ে সহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগাহী রেখে গেছেন।
১৯৯১ সালে তিনি পাইলগাঁও ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেন। এছাড়াও দীর্ঘদিন ধরে পাইলগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেছেন। রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বেশ কিছুদিন ধরে তিনি শারিরিক অসুস্থতায় ভুগছিলেন।
সোমবার বেলা আড়াইটায় কাতিয়া মাদ্রাসা মাঠে মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। জানাযার নামাজে অংশগ্রহণ করেন জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ মুক্তা, পাইলগাঁও ইউনিয়নের চেয়ারম্যান আপ্তাব উদ্দিন, আশারকান্দি ইউনিয়নের চেয়ারম্যান আইয়ুব খান, উপজেলা বিএনপির আহ্বায়ক লে. কর্ণেল অব. সৈয়দ আলী আহমদ. বিএনপি নেতা আবু হোরায়রা ছাদ মাষ্টার, জগন্নাথপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক পৌর মেয়র আক্তার হোসেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক লুৎফুর রহমান চৌধুরী, বিএনপি নেতা আতাউর রহমান, অ্যাড. জিয়াউর রহিম শাহীন, মির্জা আবুল কাশেশ স্বপন, পাইলগাঁও ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুন্দর উদ্দিন, মাও. বদিউজ্জামান, অ্যাড. জামিরুল হক, উপজেলা যুবদল নেতা দিলু মিয়া, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি দুলা মিয়া, সুহেল আহমদ খান টুনু, রাসেল বক্স, যুবলীগ নেতা সেলিম খানসহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। যানাজা শেষে পঞ্চায়েতি কবরস্থানে তাকে দাফন করা হয়।
এছাড়াও আব্দুল কাইয়ুম’র মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপি নেতা অ্যাড. মলিক মঈন উদ্দিন সুহেল, এম এ মুকিত, এম এ নুর, সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম খসরু, সাবেক চেয়ারম্যান আছকির আলী, পৌর বিএনপির সভাপতি এম এ মতিন, বিএনপি নেতা সৈয়দ মোচ্ছিব্বির আহমদ, আখলুল করিম, যুবদল নেতা দিলু মিয়া, পাইলগাঁও ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি তহুর মিয়া, সেক্রেটারী আবু মিয়া প্রমুখ। এক শোক বার্তায় মরহুমের রুহের মাগফেরাত কামনা করে তারা শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।


