ধর্মপাশা উপজেলার উত্তর বংশীকুন্ডা ইউনিয়নের মহেষখলা ইরা’র প্রকল্প অফিসে আইইউসিএন’র উদ্যোগে এবং ইরা’র সহযোগিতায় সামাজিকভাবে পরিযায়ী ও দেশী পাখি সংরক্ষণ ও কলোনী তৈরী বিষয়ক কর্মশালা শনিবার সকালে অনুষ্ঠিত হয়েছে। কলমাকান্দা ও ধর্মপাশা উপজেলার ৩০ জন পাখি প্রেমিক কর্মশালায় অংশগ্রহণ করেন। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ইরা’র নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন, আইইউসিএন’র পাখি বিশেষজ্ঞ সানোয়ার আলম দিপু ও বার্ড ক্লাবের সদস্যরা। অনুষ্ঠানটি আয়োজন ও সমন্বয়ের দায়িত্বে ছিলেন ইরা’র টাংগুয়ার হাওড় প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মো. তাওহিদুর রহমান। প্রেস বিজ্ঞপ্তি


