জামালগঞ্জ প্রতিনিধি
পাগনার হাওরের পানি নিষ্কাশন ও জলাবদ্ধতা নিরসনে জরুরী সভা করেছে জামালগঞ্জের ৩টি ইউনিয়নের কৃষকরা। পাগনার হাওরের স্লুইসগেইটগুলোতে পলি মাটি ভরাট হয়ে নদীতে পানি চলাচল কমে যাওয়ায় সঠিক সময়ে পানি নিষ্কাশন হচ্ছে না এর কারণে হাওরে জলাবদ্ধতা দেখা দিয়েছে। এরই ধারাবাহিকতায় কানাইখালী নদী খনন, ভুয়িারপুরের নিকট পল্টন স্থাপন, গজারিয়া ক্লোজার দিয়ে পানি নিষ্কাশন, পাগনার হাওরের পশ্চিম দক্ষিণ পাড়ের ডালিয়া স্লইস গেইট সংলগ্ন ক্লোজারের নিকট, শমিপুরের সামনের কাড়া, ফুলিয়া টানা দিয়ে নিষ্কাশনের ব্যবস্থা করা ও বরাদ্দকৃত অর্থ দিয়ে দ্রুত কাজ শুরু করার জোর দাবি জানানো হয় কৃষক সমাবেশে।
মঙ্গলবার বিকেলে ফেনারবাঁক ইউনিয়নের পাগনার হাওরের পাড়ের লক্ষীপুর বাজারে কৃষকদের সভায় সভাপতিত্ব করেন ফেনারবাঁক ইউনিয়নের চেয়ারম্যান করুনা সিন্ধু তালুকদার।
স্থানীয় গণমাধ্যমকর্মী দিল আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরান। কৃষক সমাবেশে কৃষকদের দাবিতে একাত্মতা পোষণ করে উপজেলা নির্বাহী
কর্মকর্তা আজ বুধবার থেকেই পানি নিষ্কাশনের বরাদ্দকৃত টাকা দিয়ে কাজ শুরু করার ঘোষণা দেন।
সভায় বক্তব্য রাখেন ভীমখালীর চেয়ারম্যান দুলাল মিয়া, সদরের চেয়ারম্যান সাজ্জাদ মাহমুদ সাজিব, ফেনারবাঁক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল হুদা চৌধুরী খোকন, রাজনীতিবিদ জিতেন্দ্র তালুকদার পিন্টু, মুক্তিযোদ্ধা শ্রীকান্ত তালুকদার, হাওর বাঁচাও জামালগঞ্জ বাঁচাও আন্দোলনের ফেনারবাঁকের আহবায়ক জিয়া উদ্দিন তালুকদার, সদস্য সচিব শিপন মিয়া, কৃষক নবাব মিয়া, নবী হোসেন, মনোরঞ্জন সরকার, আ. সাত্তার, রাজমোহন, রাজেন্দ্র তালুকদার, শিহাব উদ্দিন, হেমেন্দ্র তালুকদার, ফেনারবাঁকের ইউপি সদস্য রফিকুল ইসলাম রানা, অজিত সরকার, সানোয়ার হোসেন প্রমুখ।
- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- ভাড়া না দেওয়ায় শিশুকে চলন্ত গাড়ি থেকে ফেলে দিল চালক


