পাগনা ও হালি হাওর পরিদর্শন করলেন শামীমা শাহরিয়ার

স্টাফ রিপোর্টার
জামালগঞ্জের বোরো ফসলী হাওর বৃহত্তর পাগনা এবং হালির হাওর পরিদর্শন করলেন কেন্দ্রীয় কৃষক লীগের মানবসম্পদ বিষয়ক সম্পাদক ও জেলা নারী উন্নয়ন ফোরামের সভাপতি অ্যাড. শামীমা শাহরিয়ার।  রবিবার দুপুরে তিনি কৃষক লীগ,ছাত্রলীগ,নারী নেত্রী ও যুব মহিলা লীগের নেতাকর্মীদের সাথে নিয়ে হাওর পরিদর্শন করেন।
প্রথমে তিনি পাগনার হাওরের চামারবাড়ি বাঁধ, পরে হালির হাওরের রাতলা স্লুইস গেইট, আছানপুর গ্রামের বাঁধ, সুইচ্চার বাঁধ, পৈন্ডুপ বাজারসহ আশপাশ এলাকার হাওরের বাঁধ পরিদর্শন করেন এবং স্থানীয় কৃষকদের সাথে কথা বলেন তিনি। হাওর পরিদর্শনকালে তিনি বাঁধের সার্বিক অবস্থার খোঁজ-খবর নেন। কৃষকদের সমস্যার কথা শুনেন।
পরে বিকালে তিনি কাল বৈশাখী ঝড়  ও শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত জামালগঞ্জের ভীমখালী ইউনিয়নের বিছনা, কালীপুর ও হাসনাবাদ গ্রাম পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজনের সাথে কথা বলেন।
হাওরের বাঁধ ও কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত গ্রামগুলো পরিদর্শনকালে তাঁর সাথে উপস্থিত ছিলেন, জামালগঞ্জ উপজেলা কৃষক লীগের যুগ্ম আহবায়ক আলী আমজাদ, সদস্য রিয়াসত আলী, ছাত্রলীগ নেতা তারেক, আরমান, যুব মহিলা লীগের নেত্রী সেলিনা বেগম, সামলা আক্তার, নারী নেত্রী রওশনারা আক্তার প্রমুখ।