পাগলাবাজারের এক ব্যবসায়ী নিখোঁজ

পাগলাবাজার প্রতিনিধি
মো. মোশাহিদ আলম নামের পাগলাবাজারের এক কাপড় ব্যবসায়ীকে দুদিন ধরে খোঁজে পাওয়া যাচ্ছে না। তিনি আবদুল মতিন মতলিব মার্কেটের তানভীর ফ্যাশনের স্বত্বাধিকারী। নিখোঁজ হওয়ার পর থেকে মোশাহিদের মোবাইল ফোন বন্ধ রয়েছে। এব্যপারে মোশাহিদের ছোটভাই মো. শাহ্ আলম দক্ষিণ সুনামগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
ডায়রিতে উলেখ করা হয় নিখোঁজ মোশাহিদ উপজেলার বিভিন্ন বাজারে গিয়ে সব সময় ব্যবসা করে থাকেন। মঙ্গলবার সকালে জাউয়াবাজারের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ রয়েছে।
নিখোঁজ মোশাহিদের বয়স ৪৮ বছর। তার উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি, গায়ের রঙ উজ্জল শ্যামলা। তিনি সিলেটের আঞ্চলিক ভাষায় কথা বলেন। তার পড়নে সাদা শার্ট ও লুঙ্গি ছিলো। কোনো ব্যক্তি তার সন্ধান পেলে যোগাযোগ করার জন্য অনুরোধ করেছেন তার ছোট ভাই শাহ্ আলম।