পাগলাবাজার প্রতিনিধি
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৭৭তম মহাপ্রয়াণ দিবস উপলক্ষে দক্ষিণ সুনামগঞ্জের পাগলায় সাহিত্যের ছোট কাগজ তরু’ আয়োজনে আলোচনা সভার অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় পাগলা বাজারের একটি রেস্টুরেন্টে এ আলোচনা সভা হয়।
তরুর স¤পাদক ইয়াকুব শাহরিয়ারের সভাপতিত্বে ও সহযোগী স¤পাদক মানছুর আহমদের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শিক্ষানুরাগী ও সাহিত্যানুরাগী ব্যক্তিত্ব তেরাব আলী।
বক্তব্য রাখেন, তরুর নির্বাহী স¤পাদক মুবিন সিদ্দিকী, বিভাগীয় স¤পাদক ফয়সল আহমদ, প্রচার ব্যবস্থাপক দেলোয়ার হোসেন।
এসময় উপস্থিত ছিলেন, শহিদুল ইসলাম, মামুনুর রশিদ মামুন, জানে আলম, সজীব আচার্য্য, অলিউর রহমান প্রমুখ।


