পাগলাবাজার প্রতিনিধি
দক্ষিণ সুনামগঞ্জের পাগলায় পাগলা হাইস্কুল এন্ড কলেজে কাব ক্যাম্পুরির উদ্বোধন হয়েছে। বুধবার বিকেলে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ক্যা¤পুরির উদ্বোধন করেন।
ক্যা¤পুরির প্রধান সমন্বয়কারী ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা স্কাউটের সাধারণ স¤পাদক মৃদুল চন্দ্র তালুকদার জানান, ১৪টি প্রাথমিক বিদ্যালয়ের ৮৪ জন কাব স্কাউটরা এখানে অংশগ্রহণ
করেছে। তারা এখানে থাকবে আগামী ২১ জানুয়ারি শনিবার পর্যন্ত।
চার দিনব্যাপি উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার পরিমল চন্দ্র সিনহা, সুরমা হাইস্কুল এন্ড কলেজ’র অধ্যক্ষ মো. আমিনুল ইসলাম, সমাজসেবক শাহ জাহান, রথপারা সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সুরঞ্জিত চৌধুরি টপ্পা, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক এম এ তাহিদ, বঙ্গবন্ধু সৈনিক লীগ সভাপতি আব্দুল মালিক, পশ্চিম পাগলা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আজাদ হোসেন, সহ-সভাপতি জমির হোসেন, কাব স্কাউটের ইউনিট লিডার মানিক লাল চক্রবর্তী, নিখিল চন্দ্র মজুমদার, অজিত চক্রবর্তী, আমির উদ্দিন, মুহিত দেবনাথ, সঞ্জয় চক্রবর্তী, রিনা শর্ম্মা, নিরঞ্জন মজুমদার, দিলারা বেগম, রিমি আক্তার, সঞ্চিতা দাস, জাকির হোসেন, বেনু মজুমদার, সত্যেন্দ্র তরফদার ও বিপুল চক্রবর্তী প্রমুখ।


