পাগলাবাজার সংবাদদাতা
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে দক্ষিণ সুনামগঞ্জের পাগলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা ছাত্রদল। শনিবার দুপুর সাড়ে ১২টায় পাগলা বাজার কলেজ মার্কেটের সামনে মিছিল পরবর্তী এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
পশ্চিম পাগলা ইউনিয়ন বিএনপির সভাপতি শাহিন মিয়ার সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদল নেতা মানছুর আহমদের
পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক স¤পাদক আবুল কাশেম, বিএনপি নেতা তোফাজ্জল ইসলাম কিবরিয়া, ছাত্রদল নেতা জানিলুর রশিদ জনি।
সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা হুমায়ূন কবির, রুহুল আমিন, আবু জাফর, জুনায়েদ আহমদ, ফারহান জায়গীরদার রুহেল, সুমন আহমদ, নাসির আহমদ, হারুনুর রশিদ, রাজু আহমদ, মিলন আহমদ, জসিম উদ্দিন, ফয়সল আহমদ, কয়েছ আহমদ, কামাল আহমদ রাব্বি, ইয়াহিয়া মিয়া, আলীনূর, রিপন আহমদ প্রমুখ।
- সুনামগঞ্জ-সিলেট সড়কে ১৪০ কোটি টাকা বরাদ্দ হওয়ায় এম এ মান্নানকে অভিনন্দন
- ধর্মপাশা ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের আনন্দ মিছিল


