শান্তিগঞ্জ প্রতিনিধি
শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নে পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজ থেকে ২০২২ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ১০জন শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজ ও সমাজ কল্যাণমূলক প্রতিষ্ঠান দ্যা ওয়েলফেয়ার ফ্যামিলি যৌথভাবে এই সংবর্ধনা প্রদান করে। পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজ থেকে শিক্ষার্থীদেকে ক্রেস্ট ও দ্যা ওয়েলফেয়ার ফ্যামিলির পক্ষ থেকে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়েছে। বুধবার বেলা ১১টায় পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজের সভাকক্ষে এরপর ২০২৩ সালের এসএসসি পরীক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।
কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশে সভাপতিত্ব করেন পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সৈয়দ রমিজ উদ্দিন। সহকারি শিক্ষক মো. সাইফুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনোয়ার উজ্ জামান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, একাডেমিক সুপারভাইজার মো. নূরে আলম সিদ্দিকী, পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজের সহকারি প্রধান শিক্ষক মো. আরব আলী। বক্তব্য রাখেন- অভিভাবক হাফিজ মো. শাহ জাহান, প্রভাষক সুমন কান্তি দাশ, সহকারি শিক্ষক বদরুজ্জামান খান, একাদশ শ্রেণির শিক্ষার্থী এমরানুল হাসান, সংবর্ধিত শিক্ষার্থী আশরাফুল ইসলাম নাঈম, রাহুল দেব ও দশম শ্রেণির শিক্ষার্থী তানহা আক্তার।
এসময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির শিক্ষক অভিভাবক বিমল দাশ, শাফিকুল ইসলাম, সঙ্কর সূত্রধর, পিন্টু দেব, সুলতান আহমদ, রঞ্জিত পাল, বিপুল দেব, রূপক দাশ, বিকাশ চন্দ্র দাশ, পিয়ারা বেগম, পার্বতী সূত্রধর, রুপনা বেগম, আছলিমা বেগম, সাজেদা বেগম, পারভীন বেগম ও শিপা বেগম, দ্যা ওয়েলফেয়ার ফ্যামিলি’র সভাপতি ওবায়দুল হক মোনেম, সহ-সভাপতি এনামুল হক হৃদয়, প্রচার সম্পাদক অপু দেবনাথ, অর্থ-সম্পাদক নাহিম আহমেদ, দাতা সদস্য মো. মমিন, সদস্য- আলমগির হোসেন, নাঈম মিয়া, আজিজুল হক মোয়াজ, মিলন মিয়া, রিমন, ইমরানুল হাসান, মাহতাবুল ইসলাম ইহাম, নাঈম হোসেন, মঞ্জুরুল ইসলাম অনিক, শাকিল হক, রফিকুল ইসলাম, মেহেদি হাসান, রুপম সূত্রধর।
এর আগে রতœগর্ভা মা পিয়ারা বেগমের হাতে সম্মাননা পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। তিনি প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষক মরহুম নূরুল ইসলামের স্ত্রী। তাঁর বড় মেয়ে ফারহানা ইসলাম রূপা সুনামগঞ্জ সরকারি কলেজ থেকে অর্থনীতিতে প্রথম বিভাগ পেয়ে উত্তীর্ণ হয়েছেন। ২য় মেয়ে শায়লা ইসলাম নিপা দর্শণ শাস্ত্রে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রথম বিভাগে প্রথম হয়ে স্বর্ণ পদক অর্জন করেন। ৩য় মেয়ে সায়মা ইসলাম শিপা বর্তমানে সিলেট মহিলা কলেজে অধ্যয়নরত। সবার ছোট আশরাফুল ইসলাম নাঈম এবারের এসএসসি জিপিএ ৫ পেয়েছে। বড় মেয়ে ছাড়া বাকী তিনজনই এসএসসিতে জিপিএ ৫ পেয়ে পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজ থেকে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছেন।
- শান্তিগঞ্জে সরকারিভাবে আমন ধান-চাল সংগ্রহের উদ্বোধন
- জেলায় শ্রেষ্ঠ জামালগঞ্জ থানার এএসআই সুমন চন্দ্র গোপ


