ইয়াকুব শাহরিয়ার, পাগলাবাজার
দক্ষিণ সুনামগঞ্জের পাগলায় নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে মতবিনিমিয় সভা করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী। শুক্রবার বিকাল ৪টায় উপজেলার পাগলা হাইস্কুল এন্ড কলেজের সভাকক্ষে এ মতবিনিমিয় সভা অনুষ্ঠিত হয়।
জানা যায়, পল্লী বিদ্যুতের লাগামহীন লোডশেডিং-এ অতিষ্ঠ হয়ে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে আন্দোলনে নামার প্রস্তুতির লক্ষ্যে এ মতবিনিমিয় করেন তারা।
পশ্চিম পাগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরুল হকের সভাপতিত্বে ও ২নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আওয়াল উদ্দিনের পরিচালনায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হেকিম, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি ফারুক আহমদ, পল্লী বিদ্যুৎ সমিতির দক্ষিণ সুনামগঞ্জ এলাকার পরিচালক ও সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সহ-সভাপতি ফরিদুর রহমান ফরিদ, প্রবীণ মুরব্বি রজব আলী, মনসুর আলী, ব্যবসায়ী মিজানুর রহমান, ফরমান উদ্দিন, শাহিন মিয়া,
কামাল পারভেজ সাজন, সমাজকর্মী ছলিব নূর বাচ্ছু, মাও. খলিলুর রহমান, রানা মোহন পাল।
বক্তারা সুনামগঞ্জ পল্লী বিদ্যুতের লাগামহীন লোডশেডিং এমন পর্যায়ে পৌঁছছে যে, এখন আর সহনীয় পর্যায়ে নেই। যদি পল্লী বিদ্যুৎ সমিতি অচিরেই আমাদের এ সমস্যার স্থায়ী সমাধান না করে তাহলে ফল খুব ভাল হবে না।
পল্লী বিদ্যুৎ সমিতির দক্ষিণ সুনামগঞ্জ এলাকার পরিচালক ও সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সহ-সভাপতি ফরিদুর রহমান ফরিদ বিভিন্ন সমস্যা ও বিদ্যুৎ ঘাটতির কথা তুলে ধরে বলেন, আমরা আগামীকাল (আজ শনিবার) থেকে বিদ্যুতের এমন লোডশেডিং কমিয়ে আনার চেষ্টা করবো। সে লক্ষেই কাজ হচ্ছে। সুনামগঞ্জে নতুন বিদ্যুৎ প্ল্যান্টের কাজ সম্পন্ন হলেই আমাদের বিদ্যুৎ ঘাটতি পূরণ হবে বলে আশা করি।
এসময় উপস্থিত ছিলেন প্রবীণ মুরব্বি আইয়ূব উদ্দিন বুদ্ধি, আকবর আলী, কমরু মিয়া, হাবিবুর রহমান হাবিব, ইলিয়াছ আলী, মুজিবুর রহমান, অমর দেবনাথ, কাজল দাশ, আওলাদ হোসেন, ব্যবসায়ী ওয়াতিবুর রহমান, সমাজকর্মী সৈয়দুর রহমান, মনসুর উদ্দিন, হিফজুর রহমান চৌধুরী দিদার প্রমুখ।


