পাগলায় নূরুল হকের গণসংযোগ

শান্তিগঞ্জ প্রতিনিধি
শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্রপ্রার্থী (আনারস), বর্তমান চেয়ারম্যান মো. নূরুল হক বৃহস্পতিবার দুপুরে ২টায় শত্রুমর্দন (বাঘেরকোনা) মাঠে গণসংযোগ করেছেন।
গণসংযোগে কর্মীদের উদ্দেশ্যে দিকনির্দশনামূলক বক্তব্য দেন আনারসের প্রার্থী মো. নূরুল হক। তাঁর বক্তব্যের পরেই সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়ক থেকে শুরু হয়ে শত্রুমর্দন (বাঘেরকোনা) মাঠ থেকে নবীনগর, শত্রুমর্দন (বাঘেরকোনা), হাজিপাড়া, কান্দিগাঁও, শত্রুমর্দন, ব্রাহ্মণগাঁও, হোসেনপুর, নিদনপুর, গুচ্ছগ্রাম, পাগলা বাজারের গলি ও প্রধান রাস্তা ঘুরে পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজের মাঠে এসে প্রচারণা শেষ হয়।
চেয়ারম্যান নূরুল হক বলেন, ইউনিয়নের প্রতিটি মানুষ আমার প্রতি যে ভালোবাসা, স্নেহ ও সম্মান দেখিয়েছেন তাতে সর্বস্তরের মানুষের কাছে আমি কৃতজ্ঞ। তাঁদেরকে কৃতজ্ঞচিত্তে ধন্যবাদ জানাই। জয়-পরাজয় বড় কথা নয়, তাঁদের যে ভালোবাসা পেয়েছি এই নিয়ে সারা জীবন বেঁচে থাকতে চাই।