পাগলায় মুর্তি ভাংচুরের ঘটনায় মাইনোরিটি ওয়াচের নিন্দা

দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পাগলা এলাকার ব্রাহ্মণগাঁও লোকনাথ মন্দিরের পাঁচটি মুর্তি ভাংচুরের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ মাইনোরিটি ওয়াচ কেন্দ্রীয় ও সুনামগঞ্জ জেলা শাখা। শনিবার এক বিবৃতিতে মুর্তি ভাংচুরের সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার ও কঠোর শাস্তি প্রদানের দাবি জানিয়েছেন বাংলাদেশ মাইনোরিটি ওয়াচের কেন্দ্রীয় কমিটির কমিটির সভাপতি রবীন্দ্র ঘোষ, কেন্দ্রীয় কমিটির কমিটির সদস্য টি.কে পান্ডে, সিলেট জেলা শাখার সভাপতি অতীন্দ্র কুমার দেব ও সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি কাজল চন্দ্র       দেব। সম্প্রতি বাংলাদেশ মাইনোরিটি ওয়াচ কেন্দ্রীয় ও সুনামগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার নির্বাহী অফিসারকে সাথে নিয়ে ব্রাহ্মণগাঁও লোকনাথ মন্দির পরিদর্শন করেন এবং মন্দির পরিচালনা কমিটির দায়িত্বশীলদের পাশে থেকে সার্বিক সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।  (প্রেস বিজ্ঞপ্তি)