পাগলায় শীতবস্ত্র বিতরণ

স্টাফ রিপোর্টার
দক্ষিণ সুনামগঞ্জের পাগলায় গরীব অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে ফেইসবুক এ্যাক্টিভস্-এর কয়েকজন তরুণ। রবিবার বিকেল সাড়ে ৩টায় উপজেলার পাগলা হাইস্কুল এন্ড কলেজের মাঠে এ শীতবস্ত্র বিতরণ করেন তাঁরা। মানছুর আহমদের পরিচালনায় ও শিক্ষক সাইফুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাংবাদিক ইয়াকুব শাহরিয়ার।
শীতবস্ত্র           
 বিতরণকারীরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকের মাধ্যমে শীতবস্ত্র বিতরণের জন্য অর্থ সংগ্রহ করে ৭০ জন অসহায় গরীব শীতার্তদের হাতে এই শীতবস্ত্র (কম্বল) তুলে দেন। দেশ এবং বিদেশ থেকে যারা এই শীতবস্ত্র বিতরণে সহায়তা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।’
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন- পাগলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা রোজী চৌধুরী, নিভা দস্তিদার, অজন্তা ধর, শোভা তালুকদার, পাগলা হাইস্কুল এন্ড কলেজের প্রাক্তন ছাত্র শাহিন রহমান, নুরাইন হায়দার জয়, আয়োজক কমিটির সদস্য জানে আলম, জমির হোসেন, মামুনুর রশিদ মামুন ও মুবিন সিদ্দিকী প্রমুখ।