পাগলায় শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন

পাগলা সংবাদদাতা
দক্ষিণ সুনামগঞ্জের পাগলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করেছে উপজেলা যুবলীগ। বুধবার বিকাল ৪টায় দক্ষিণ সুনামগঞ্জের পাগলা বাজারে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে উপজেলা যুবলীগের আহ্বায়ক সেলিম রেজার সভাপতিত্বে ও উপজেলা যুবলীগ সদস্য জহিরুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ সদর আওয়ামী লীগ সভাপতি ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজি আবুল কালাম।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজি আবদুল হেকিম, জেলা যুবলীগের আহ্বায়ক খায়রুল হুদা চপল, সদস্য নুরুল ইসলাম বজলু, অ্যাড. কল্লোল তালুকদার, নিতেশ তালুকদার মঞ্জু, অ্যাড. রনক আহমদ, অ্যাড. আমিরুল ইসলাম, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক সুরঞ্জিত চৌধুরী টপ্পা, পশ্চিম পাগলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জগলুল হায়দার, জেলা সেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক জামিউল ইসলাম তুরান, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক এম এ তাহিদ, যুবলীগ নেতা এহসানুর রহমান, জিল্লুল হক জিলু, খিজির আহমদ, পশ্চিম পাগলা ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি  আজাদ হোসেন, পূর্ব পাগলা ইউনিয়ন যুবলীগ সভাপতি সুজন আহমদ, দরগাপাশা ইউনিয়ন সভাপতি আবদুল হক, পূর্ব বীরগাঁও ইউনিয়ন সভাপতি রিজু আহমদ, পশ্চিম পাগলা ইউনিয়ন যুবলীগ সভাপতি আবদুস ছালাম।
উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগ নেতা মনুজ ভট্টাচার্য্য, পার্থ রায়, মাহমুদ পারভেজ লালন, বিমল দাস, কেশব দেব, আবদুল মজিদ ও নান্টু সূত্রধর প্রমুখ।