পাগলায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

পাগলা বাজার প্রতিনিধি
দক্ষিণ সুনামগঞ্জের পাগলায় সড়ক দুর্ঘটনায় ১ মহিলা নিহত হয়েছেন। সোমবার সকালে এ ঘটনা ঘটে। নিহত মহিলার নাম অজি বেগম (৩০)। তিনি জয়কলস ইউনিয়নের আস্তমা গ্রামের সাঞ্জব আলীর মেয়ে।
জানা যায়, নিহত অজি বেগম পাগলা বাজার এলাকার আস্তমা গ্রামের রাস্তার মুখে একটি  গাড়ি থেকে নেমে অপর রাস্তা পারাপারের সময় সুনামগঞ্জগামী একটি লেগুনা (সিলেট-চ ১১-১৮৩৫) তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি মারাত্মকভাবে আহত হন। আশংকাজনক অবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।    ঘটনার সত্যতা স্বীকার করে জয়কলস পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সাইফুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমরা সেখানে গিয়ে লেগুনাটি উদ্ধার করে দক্ষিণ সুনামগঞ্জ থানায় রেখেছি। আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।