Deprecated: Required parameter $month follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $day follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $year follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146
পাগলা গণস্বাস্থ্য কেন্দ্রে ফ্রি মেডিকেল ক্যাম্প – সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক

পাগলা গণস্বাস্থ্য কেন্দ্রে ফ্রি মেডিকেল ক্যাম্প

দক্ষিণ সুনামগঞ্জ অফিস
দক্ষিণ সুনামগঞ্জের পাগলায় বিনামূল্যে মেডিকেল ক্যাম্প করেছে পাগলা গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতাল। বৃহস্পতিবার দিনব্যাপী হাসপাতাল ভবনে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। এসময় ঢাকার সাভারের গণস্বাস্থ্য কেন্দ্র থেকে আসা অভিজ্ঞ ডাক্তারগণ রোগীদের চিকিৎসা প্রদান করা হয়েছে।
সকাল ১০টায় বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রমের উদ্বোধন করেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন ডা. মো. আতোয়ার হোসেন ও পাগলা গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালের ব্যবস্থাপক মো. নজরুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন পাগলা গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ইংল্যান্ড প্রবাসী আবদুল আউয়াল, যুক্তরাজ্য তাঁতীলীগের সহ সভাপতি মুজিবুর রহমান, ব্যবসায়ী শাহ আলম, এনামুল কবির, দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী জমিরুল ইসলাম মমতাজ, ডা. আনোয়ারা বেগম, ডা. মিলন খান, ডা. বুলবুল আহমদ, ডা. মাজেদ হোসেন, ডা. সীমা আক্তার, ডা. শহিদুল ইসলাম, ডা. প্রমা মন্ডল, ডা. এষা, ডা. নোভা, ডা. কামরুল হাসান ও ডা. তাসনুভা আক্তার প্রমুখ।