জগন্নাথপুর অফিস
পাগলা-জগন্নাথপুর-রানীগঞ্জ-আউশকান্দি আঞ্চলিক মহাসড়কে যানচলাচল বন্ধ হয়ে পড়েছে। মঙ্গলবার ওই সড়কের রানীগঞ্জ ইউনিয়নের ইছগাও নামক স্থানে স্টিল ব্রিজের দক্ষিণ অংশের এ্যাপ্রোচের অধিকাংশ অংশের মাটি ধসে পড়ায় এ সড়কে সরাসরি যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে জনসাধারণ চরম দুর্ভোগে পড়েছেন।
এলাকাবাসী জানান, পাগলা জন্নাথপুর-রানীগঞ্জ-আউশকান্দি আঞ্চলিক মহাসড়ক দিয়ে প্রতিদিন ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা উপজেলায় শত শত যানবাহন চলাচল করে আসছে। হঠাৎ করে ওই সড়কের স্টিল ব্রিজের এ্যাপ্রোচের এক অংশের মাটি ধসে পড়ায় যানচলাচল অনুপযোগি হয়ে পড়ে। খবর পেয়ে জগন্নাথপুরের ইউএনও মোহাম্মদ মাসুম বিল্লাহ ঘটনাস্থল পরির্দশন করেছেন।
জগন্নাথপুর-রানীগঞ্জ সড়কের অটোরিকশা, টেম্পু ও লেগুনা শ্রমিক সমিতির সভাপতি শফিকুল ইসলাম খেজর বলেন, জগন্নাথপুর-রানীগঞ্জ সড়কের ষ্টিল ব্রিজের এ্যাপ্রোচের মাটি ধসে নিচে পড়ে যাওয়ায় সরাসরি যানবাহন যাতায়াত বন্ধ হয়ে গেছে।
জগন্নাথপুরের ইউএনও মোহাম্মদ মাসুম বিল্লাহ জানান, ক্ষতিগ্রস্ত স্থানে সংস্কার কাজ শুরু হয়েছে। আশা করছি এক দুই দিনের মধ্যে সদস্যাটি সমাধান হবে।


