পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজে বিদায় অনুষ্ঠান

শান্তিগঞ্জ প্রতিনিধি
শান্তিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজের ২০২১ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও মিলাদ মাহফিল সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় প্রতিষ্ঠানটির সভা কক্ষে অধ্যক্ষ সৈয়দ রমিজ উদ্দিনের সভাপতিত্বে ও প্রভাষক শরাফত উল্যাহ’র পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারি প্রধান শিক্ষক মো. আরব আলী, বিদায়ী শিক্ষার্থী ইমরানুল হাসান, সায়মা ইসলাম শীপা, সোহাদা ইসলাম ও চৈতি দেব।
এসময় উপস্থিত ছিলেন কলেজ শাখার প্রভাষক মৌমিতা ভট্টাচার্য, মো. জজ মিয়া, মো. শের জাহান, ইয়াকুব শাহরিয়ার, কামরুজ্জামা কামরুল, সহকারি শিক্ষক মাও. ফয়জুল বারী, রুবি রানী তালুকদার, মো. শাহ জাহান, রিকন চন্দ্র দাশ, মো. আলা উদ্দিন, বদরুজ্জামান খান, মৃদুল চন্দ্র তালুকদার, মো. হেলাল আহমদ, তকবীর হোসেন, অপু চন্দ্র পাল, নন্দিতা দে বাবলী প্রমুখ।
পরে মিলাদ মাহফিলে দোয়া পরিচালনা করেন সহকারি শিক্ষক মাও. ফয়জুল বারী ও মো. শাহ জাহান।