শান্তিগঞ্জ প্রতিনিধি
পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজের ২০২২ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ নভেম্বর) সকাল ১১টায় পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজের সভাকক্ষে এ বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সৈয়দ রমিজ উদ্দিনের সভাপতিত্বে ও প্রভাষক ইয়াকুব শাহরিয়ারের পরিচালনায় বক্তব্য রাখেন- পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজের সহকারি প্রধান শিক্ষক মো. আরব আলী, প্রভাষক শরাফত উল্লাহ, সুমন কান্তি দাশ, সহকারি শিক্ষক সাইফুল ইসলাম, বদরুজ্জামান খান, মৃদুল চন্দ্র তালুকদার, প্রভাষক মোজাম্মিল রউফ, বিদায়ী শিক্ষার্থী সামিরা আক্তার, ঈশিতা আক্তার, ফারহানা বেগম, আলমগীর হোসেন, সীমা দকশ, একাদশ শ্রেণির শিক্ষার্থী সোমা বেগম, রিমন আহমদ, মুসলিমা আক্তার, সাদিকুল ইসলাম, ইমরানুল হাসান ও অমিয় চক্রবর্তী।
এ সময় কলেজের একাদশ ও দ্বাদশ শ্রেণির তিন শতাধিক শিক্ষার্থী ছাড়াও অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন- প্রতিষ্ঠানটির সহকারি শিক্ষক রুবি রানী তালুকদার, প্রভাষক মৌমিতা ভট্টাচার্য, রাজীব রায়, সহকারি শিক্ষক রেজুয়ানুল হক ও তকবীর হোসেন।
- দুর্নীতির মামলায় তারেক-জোবায়দার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
- জোর করে চাঁদা আদায় মাঝিকে মারপিটের অভিযোগ


