শান্তিগঞ্জ প্রতিনিধি
শান্তিগঞ্জ উপজেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছে পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজ। রবিবার সকাল ১০টায় স্বাস্থ্যবিধি মেনে স্কুলের সভা কক্ষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠান প্রধান সৈয়দ রমিজ উদ্দিন।
পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজের প্রভাষক শরাফত উল্লাহ’র পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজের সহকারি শিক্ষক মো. শাহজাহান, রুবি রানী তালুকদার, পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজের প্রভাষক ইয়াকুব শাহরিয়ার, সহকারি শিক্ষক বদরুজ্জামান খান, রিকন চন্দ্র দাশ, হেলাল আহমদ, রেজুয়ানুল হক, জজ মিয়া, মৃদুল চন্দ্র তালুকদার, অপু পাল ও নন্দিতা দে।
এসময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির সহকারি শিক্ষক মো. আলা উদ্দিন, প্রভাষক কামরুজ্জামান ও সহকারি শিক্ষক তকবীর হোসেনসহ শিক্ষার্থী, শিক্ষক-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
এর আগে বঙ্গবন্ধুর আত্মার মাগফিরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে সিনিয়র শিক্ষক মো. শাহজাহান জাতির পিতার জান্নাতুল ফেরদৌস কামনা করে দোয়া করেন।


