পাগলা হাইস্কুলের ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী

পাগলাবাজার প্রতিনিধি
দক্ষিণ সুনামগঞ্জের পাগলা হাইস্কুল এন্ড কলেজের উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকাল ৩ টায়      
স্কুলের মাঠে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। পাগলা হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সৈয়দ রমিজ উদ্দিনের সভাপতিত্বে, সহকারী শিক্ষক সাইফুল ইসলাম ও কলেজ শাখার প্রভাষক শরাফত উল্লাহ’র যৌথ পরিচালচানায় উক্ত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি  আবুল কালাম। এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান ফারুক আহমদ, জেলা যুবদলের আহবায়ক আনছার উদ্দিন, বিদ্যালয় পিটিএ কমিটির সভাপতি গোলাম মোস্তফা।
এ সময় উপস্থিত ছিলেন প্রাক্তন ছাত্র আতিকুর রহমান আতিক, মনছুর উদ্দিন, বদরুল আলম টিপু, ফরমান উদ্দিন, জহিরুল ইসলাম, মাস্টার শফিকুল ইসলাম, গোলাম কিবরিয়া, আজাদ হোসেন, রশিদ আহমদ, ইয়াকুব শাহরিয়ার, শাহীন রহমান, মুবিন সিদ্দীকী, জমির হোসেন, দেলোয়ার হোসেন মানছুর আহমদ, পাগলা হাইস্কুল এন্ড কলেজের সকল শিক্ষক শিক্ষিকাবৃন্দসহ প্রমুখ।