পাগলা হাইস্কুলে দুই দিনব্যাপি বিজয় দিবস অনুষ্ঠান

পাগলাবাজার প্রতিনিধি
মহান বিজয় দিবস উপলক্ষে পাগলা হাইস্কুল এন্ড কলেজ ও প্রাক্তন শিক্ষার্থীদের যৌথ আয়োজনে দুইব্যাপি অনুষ্ঠানের প্রথম পর্ব শেষ হয়েছে। বৃহ¯পতিবার দিনব্যাপি রচনা প্রতিযোগিতা, কুইজ, গান, কবিতা আবৃত্তি, নৃত্য, অভিনয় প্রতিযোগিতার প্রাথমিক বাচাই পর্ব স¤পন্ন হয়েছে। আজ  শুক্রবার অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান।
বৃহস্পতিবার অনুষ্ঠান পরিদর্শন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম, পাগলা হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সৈয়দ রমিজ উদ্দিন, সুনামগঞ্জ সদর থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ স¤পাদক তেরাব আলী, পাগলা হাইস্কুল   
এন্ড কলেজের প্রাক্তন ছাত্র ফরমান উদ্দিন, শাহিন মিয়া, মনসুর উদ্দিন, সোহেল রানা  তালুকদার, বদরুল আলম টিপু, আতিকুর রহমান আতিক, গোলাম কিবরিয়া, বদরুল আলম, মাস্টার শাফিকুল ইসলাম, রিপন দেবনাথ, ইমরান হোসেন তালুকদার, আজাদ হোসেন, রশিদ আহমদ, আইন উদ্দিন, মুবিন সিদ্দিকী, মানছুর আহমদ, জানে আলম, দেলোয়ার হোসাঈন ও ইয়াকুব শাহরিয়ার প্রমুখ।