পাগলা হাইস্কুল এন্ড কলেজের নবীণবরণ

পাগলাবাজার প্রতিনিধি
দক্ষিণ সুনামগঞ্জের পাগলা হাইস্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীণবরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সোমবার সকালে প্রতিষ্ঠানটির কলেজ শাখার সভাকক্ষে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাগলা হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সৈয়দ রমিজ উদ্দিন।
 প্রভাষক শরাফত উল্লার পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ সদর আওয়ামী লীগের সভাপতি ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজি আবুল কালাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিদ্যালয়          
 পরিচালনা কমিটির সাবেক শিক্ষানুরাগী সদস্য তেরাব আলী, পাগলা হাইস্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক মো. শাহজাহান মিয়া, দিলীপ কুমার দে, সাইফুল ইসলাম, সুমন কান্তি দাশ, মৌমিতা ভট্টাচার্য, শেরজাহান, আলী আহমদ বেলাল, নূর হোসেন, পশ্চিম পাগলা সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সভাপতি আতিকুর রহমান আতিক, পশ্চিম পাগলা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. আজাদ হোসেন, দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী সেফা আক্তার, শাহাদাৎ হোসেন ও টুম্পা রায়।
এসময় বিদ্যালয় সকল শিক্ষক-শিক্ষিকাগণ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এর আগে নবীণ শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীবৃন্দ।