পুরো জাতি আজ শোকের স্তব্ধতায় স্মরণ করবে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি একটি স্বাধীন দেশের স্বপ্নদ্রষ্টা এবং রূপকার মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। ১৯৭৫ সনের ১৫ আগস্ট এই জাতিকে কলংকিত করেছিল, বিশ্বসভ্যতার মুখে কালিমা লেপে দিয়েছিলো কিছু বাঙালি নামধারী কুলাঙ্গার। ওই হিং¯্র শ্বাপদরা শুধু বঙ্গবন্ধু নন তাঁর নাম-নিশানা মুছে দিতে পরিবারের সকলকে এমনকি মাছুম শিশু নিস্কলংক রাসেলকেও নির্মমভাবে হত্যা করে। বিদেশ থাকায় ভাগ্যক্রমে বেঁচে যান বঙ্গবন্ধুর দুই কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানা। বছর পরিক্রমায় ইতিহাসের কলংকজনক সেই দিনটি আবারও ঘুরে এলো আমাদের হৃদয় খুড়ে বেদনার স্তুপ বের করে নিয়ে আসতে। শোকাহত হৃদয়ে বিন¤্র শ্রদ্ধায় আজ আমরা আপনাকে স্মরণ করি হে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
১৫ আগস্টকে সামনে রেখে দু’চারটি রাজনৈতিক প্রসঙ্গ না আনলেই নয়। বঙ্গবন্ধু দেশ স্বাধীন করার পর মানুষে মানুষে বৈষম্য বিলোপের স্বপ্ন দেখেছিলেন। একটি রক্তক্ষয়ী যুদ্ধের পর প্রতিবিপ্লবীদের নির্মূলে তিনি নেননি কোন ব্যবস্থা। এটি মহান হৃদয়ের উদারতার লক্ষণ। কিন্তু অন্ধকারে ওত পেতে থাকা কাপুরুষ স্বাধীনতাবিরোধীরা এই ঔদার্যের সুবিধা তুলে নিলো সুদে-আসলে। তাঁরা ইতিহাসকে পেছনে ঠেলে দিতে বঙ্গবন্ধুকে হত্যার পর মহান মুক্তিযুদ্ধের যাবতীয় আদর্শ এবং চেতনাকে হত্যা করে সামনে নিয়ে আসে তথাকথিত বাংলাদেশি জাতীয়তাবাদ ও ধর্মীয় উন্মাদনা। যে ধর্মীয় উন্মাদনাকে কবরে পাঠিয়ে দেশ স্বাধীন হয়েছিলো মাত্র সাড়ে তিন বছরের মাথায় প্রতিবিপ্লবীরা আবারও সেই পরাজয়ের শোধ নিলো। বঙ্গবন্ধু জীবন দিয়ে প্রমাণ করে গেছেন, প্রতিবিপ্লবীদের বিষদাঁত সমূলে উৎপাটন না করলে যেকোন সময় হিং¯্র দংশনের শিকার হতে পারে দেশ-জাতি।
এখন প্রশ্ন আসে বঙ্গবন্ধু জীবন দিয়ে যে আদর্শিক বিষয়টি স্পষ্ট করে গিয়েছেন, আজ তাঁর দল কি সেই জায়গায় সঠিক অবস্থান নিয়ে দাঁড়িয়ে আছে? স্থানীয় রাজনীতির দিকে চোখ বুলালে দেখা যায়, আজকের শোকের দিনেও আওয়ামী লীগ বিভক্ত হয়ে শোকদিবস পালন করছে। এই বিভক্তি যে চূড়ান্ত অর্থে দল তথা আদর্শকে দুর্বল করে অন্যদিকে বিপরীত আদর্শের শক্তিকে বলীয়ান করে তা কি দলীয় নেতৃত্ব বুঝেন না? আসলে ক্ষমতা আর প্রতিপত্তির মোহ সকলের চোখে ঠুলি এঁটে দিয়েছে। সেই ঠুলি পড়া চোখে দূরের ভবিষ্যৎ দেখা যায় না। বর্তমান সময়ে আদর্শিক লড়াইয়ে জেতার যে মহাযজ্ঞ শুরু করেছেন শেখ হাসিনা, সেখানে এমন অদূরগম্য দৃষ্টিভঙ্গি নিয়ে দল তাঁকে কতোটা শক্তি জুগাচ্ছে তার হিসাব কষা কঠিন।
কারও আত্মশ্লাঘায় ভোগার কোন কারণ নেই যে, পুরো দেশ মুক্তিযুদ্ধের চেতনায় সংহত হয়ে গেছে। এ হলো এক নিরন্তর লড়াই। এ হলো ত্যাগ আর আদর্শনিষ্ঠ থেকে সকলকে এক পতাকার তলে আনার ধারাবাহিক প্রয়াস। এই প্রয়াসে কঠিন শপথ আর নিষ্ঠার প্রয়োজন। গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে কিংবা মোহগ্রস্থ হয়ে এই লড়াই জেতা বড়ই কঠিন। সংগঠনকে মনে রাখতে হবে, পচাত্তরের পর বিশাল এই সংগঠনটি কোণঠাস্ াহয়ে ছিল দীর্ঘদিন, আবারও ক্ষমতায় আসতে সময় লেগেছে ২১ বছর। এই ইতিহাসটি মাথায় রাখলে দলের জন্যই মঙ্গল। মহান নেতার সপরিবারে নিহত হওয়ার এই কালো দিনে আমরা আওয়ামী লীগসহ মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সকল ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতি আবেদন জানাই, ১৫ আগষ্টের রক্তক্ষরণকে স্মরণে রেখে আসুন আদর্শকে ধারণ করি এবং মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ প্রতিষ্ঠায় ব্রতী হই।
- দৈনিক সুনামগঞ্জের খবরের বর্ষপূর্তি অনুষ্ঠানে সুধীজন- ‘জনগণের সাথে কানেক্টিভিটি বাড়াচ্ছে এই পত্রিকা’
- বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনাকে মুছে ফেলতে চেয়েছিল স্বাধীনতা বিরোধীরা -নাদিম কাদির

