দ. সুনামগঞ্জ অফিস
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার আওয়ামী লীগ নেতা পাথারিয়া ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো.শহিদুল ইসলামের উদ্যোগে কুমড়াইল গ্রামের পশ্চিমের মাঠে হরিপুর, নায়নগর, কুমরাইল, তেহকিয়া, গনিগঞ্জ, বাবনিয়া, নগর, হাসারচর ও আন্দাবাজ গ্রামবাসীর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুরে
হরিপুর গ্রামের প্রবীণ মুরুব্বী আব্দুর রহমানের সভাপতিত্বে সভার শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন পাথারিয়া ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো.শহিদুল ইসলাম।
এসময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন প্রবীণ মুরুব্বী মতিউর রহমান, হোসেন আহমদ, আব্দুল খালিক মেম্বার, আকবর আলী, আব্দুল গফুর, তালেব আলী, বিদুর চন্দ্র দাস, ধলাই মিয়া, আব্দুল আজিদ, মাওলানা মুসলিম আলী, মাওয়ানা আনোয়ারুল ইসলাম, সাদিকুর রহমান , বাবুল মিয়া, আব্দুল কাহার সহ প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন যতীন্দ্র দাস, করিম উল্লাহ, সিরাজ মিয়া, ললিত রঞ্জন দাস, শাহেব আলী, আব্বাছ আলী, আহমদ আলী, আব্দুল বারিক, আব্দুল খালিক, আব্দুর রহমান, চান মিয়া, নুর ইসলাম, আজাদ মিয়া, আমীর আলী প্রমুখ।

