পাথারিয়া ইউনিয়নে যুবলীগের সভা

দক্ষিণ সুনামগঞ্জ অফিস
দক্ষিণ সুনাগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়নে ৮নং ওয়ার্ডে আওয়ামী যুবলীগের সভা অনুষ্ঠিত হয়েছে।  শুক্রবার বিকাল ৪ টায় স্থানীয় গণিগঞ্জ বাজারে যুবলীগ নেতা শাহজাহান মিয়ার সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. শফিকুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগ সভাপতি অ্যাড. বোরহান উদ্দিন দোলন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগ সহ সভাপতি মাও. আব্দুল কাইয়ূম, যুবলীগ            
সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সুজন, যুগ্ম সাধারণ সম্পাদক লিয়াকত আলী, সাংগঠনিক সম্পাদক মকবুল হোসেন, প্রচার সম্পাদক জিল্লুল হক, সাংস্কৃতিক সম্পাদক নুর আলম, সমাজ কল্যাণ সম্পাদক শাহাব উদ্দিন, উপজেলা যুবলীগ সদস্য নাজিম উদ্দিন, স্বেচ্ছাসেবক লীগ নেতা শামছুল আলম, পাথারিয়া ইউনিয়ন যুবলীগ নেতা বিদুর চন্দ্র দাস, রিয়াজ উদ্দিন, রাহুল মিয়া, আলী আকবর, কয়ছর আহমদ, মিটন দাস, জাকারিয়া আহমদ, হাবিবুর রহমান, নেপাল দাস প্রমুখ।