পাথারিয়া ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট ঘোষণা

দ. সুনামগঞ্জ প্রতিনিধি
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়ন পরিষদের ২০১৭-১৮ অর্থ বছরের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে। পাথারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আমিনুর রশিদ আমিন ১ কোটি ৩০ লক্ষ ৪৪ হাজার টাকার বাজেট ঘোষণা করেন।
সোমবার বেলা ১১টায় উপজেলার পাথারিয়া ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে ইউনিয়ন পরিষদ গভর্ন্যান্স প্রজেক্ট (ইউপিজিপি)’র সহযোগিতায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আমিনুর রশিদ আমিনের সভাপতিত্বে বাজেট সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাও. তৈয়্যিবুর রহমান চৌধুরী।
ইউপি সচিব মীরা চন্দ ও শরীক প্রকল্পের এফ এফ খুরশেদ আলম সরদার’র যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা কৃষক লীগের সভাপতি ফয়জুর রহমান, দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী এম জমিরুল ইসলাম মমতাজ, অর্থ স¤পাদক সোহেল তালুকদার। এছাড়াও বক্তব্য রাখেন, ইউপি সদস্য রওশন আলী, সমাজসেবী আবুল ফয়েজ, ক্বারী মুহিবুল হক, কিরত মাস্টার সহ প্রমুখ।