পাথারিয়া ইউপিতে বয়স্ক শিক্ষা কার্যক্রমের উদ্বোধন

দ. সুনামগঞ্জ অফিস
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলমগীর কবির বলেছেন,‘আলোকিত মানুষ হতে হলে স্বাক্ষর জ্ঞান থাকতে হবে, ডিজিটাল বাংলাদেশ গড়তে হলে সবাইকে নিজের নাম লেখার দক্ষতা অর্জন করতে হবে।
বৃহ¯পতিবার বিকালে উপজেলার গনিনগর ষোলগ্রাম উচ্চ বিদ্যালয়ের হল রুমে পাথারিয়া ইউনিয়ন চেয়ারম্যান আমিনুর রশিদ আমিনের আর্থিক সহযোগিতায় ৪মাস ব্যাপি ইউনিয়নের স্বাক্ষর জ্ঞানহীন বয়স্ক শিক্ষা কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত  কথা বলেন।
সভায় পাথারিয়া ইউনিয়ন চেয়ারম্যান আমিনুর রশিদ আমিনের সভাপতিত্বে, সাবেক ইউপি সদস্য ছাদিকুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. রুবিনা বেগম। সভায় আরও বক্তব্য রাখেন, মাও. আনোয়ার হোসেন, শিক্ষার্থী আব্দুস শহীদ সহ প্রমুখ। এ সময় শিক্ষার্থীদেরকে খাতা, কলম প্রদান করেন অতিথিবৃন্দ।