স্টাফ রিপোর্টার
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ও এলজিইডি ’র বাস্তবায়নাধীন প্রকল্প পরিদর্শনে সুনামগঞ্জে আসছেন পরিকল্পনা কমিশনের কৃষি, পানি সম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগের সদস্য (সচিব) মো. জাকির হোসেন।
আগামীকাল ২ অক্টোবর শুক্রবার বিকাল ৩টায় তিনি ধর্মপাশায় হাওর এলাকার বন্যা ব্যবস্থাপনা ও জীবন যাত্রার মান উন্নয়ন (বাপাউবো) প্রকল্প পরিদর্শন করবেন। বিষয়টি নিশ্চিত করেছেন সদস্যের একান্ত সচিব (উপ সচিব) মোহাম্মদ নাছিম আহমেদ।
৩ অক্টোবর শনিবার সকাল ৯টায় হাওর এলাকায় পানি নিষ্কাষণ ব্যবস্থা উন্নয়ন ও নৌ চলাচলের সুবিধার্থে
কজওয়ে নির্মাণ প্রকল্প পরিদর্শন করবেন।
৪ অক্টোবর রবিবার সকাল ৯টায় হাওর এলাকার বন্যা ব্যবস্থাপনা ও জীবন যাত্রার মান উন্নয়ন প্রকল্প পরিদর্শন, গ্রামীণ এ্যাকসেস সড়ক উন্নয়ন প্রকল্প পরিদর্শন, সিলেট বিভাগের গুরুত্বপূর্ণ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প পরিদর্শন করবেন।
৫ অক্টোবর সোমবার বেলা ১১টায় হাওর এলাকায় উড়াল সড়ক ও ভৌত অবকাঠামো উন্নয়ন প্রকল্প (প্রস্তাবিত) পরিদর্শন করবেন পরিকল্পনা কমিশনের কৃষি, পানি সম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগের সদস্য (সচিব) মো. জাকির হোসেন।


