পানি নিষ্কাশনে বাধা দেয়ায় জামালগঞ্জে ১ জনের কারাদণ্ড

স্টাফ রিপোর্টার
হাওরের পানি নিষ্কাশনে ঘের বাঁধ দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় জামালগঞ্জে ভ্রাম্যমাণ আদালত আমিরুল ইসলাম উমির (৪০) নামের এক ব্যক্তিকে ৬ মাসের কারাদ- দিয়েছেন। রোববার সকালে জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রট শামীম আল ইমরান এই দণ্ড দেন।
জানা যায়, হালির হাওরের ছাতিধরা বিলের প্রায় ১ কিলোমিটার দুরে হাওরে পানি নিষ্কাশনে ঘের বাঁধ দিয়ে পানি         নিষ্কাশনে প্রতিবন্ধকতা সৃষ্টি করে স্থানীয় প্রভাবশালীরা।
উপজেলার কৃষকগণের অভিযোগের প্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা কয়েক দিন পূর্বে পরিদর্শনে গিয়ে বাঁশের আড়কাঠি দিয়ে পানি নিস্কাশনে প্রতিবন্ধকতা তুলে নেয়ার জন্য নির্দেশ দেন। কিন্তু আদেশ না মেনে ইজারাদার অশালীন আচরণ করে। এঘটনায় রোববার সকালে ভ্রাম্যমাণ আদালত জামালগঞ্জ সদর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের আব্দুল কাইয়ুমের ছেলে আমিরুল ইসলাম উমির (৪০) কে ৬ মাসের কারাদ- প্রদান করেন।
জামালগঞ্জ থানা পুলিশ সাজাপ্রাপ্ত আসামীকে জেল হাজতে প্রেরণ করেছে।