পানি সম্পদ প্রতিমন্ত্রী সুনামগঞ্জে আসছেন আজ

স্টাফ রিপোর্টার
পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি দুই দিনের সফরে সুনামগঞ্জে আসছেন আজ বুধবার। বিষয়টি নিশ্চিত করেছেন প্রতিমন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) নুর আলম।
আজ ২০ এপ্রিল বুধবার বেলা সাড়ে ১১টায় পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি ধর্মপাশা ও তাহিরপুর উপজেলায় আগাম বন্যায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন হাওর পরিদর্শন করবেন।
এদিকে আগামীকাল ২১ এপ্রিল বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় প্রতিমন্ত্রী দিরাই উপজেলায় আগাম বন্যায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন হাওর পরিদর্শন করবেন।