পানি সেচকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে জমিতে পানি সেচ দেওয়া কে কেন্দ্র সংঘর্ষে প্রতিপক্ষের হামলায় কানু বিনোদ তালুকদার (৬০) নামক এক ব্যক্তি মারা গেছেন। এছাড়াও এ ঘটনায় তার দুই ছেলে আহত হয়েছেন।
জানা যায়, সোমবার দুপুরে উপজেলার ফতেপুর ইউনিয়নের কলায়া গ্রামের   
কানু বিনোদ তালুকদার দক্ষিণের কিত্তায় তার জমির পাশের জমির মালিক সংগ্রামপুর গ্রামের নাইয়র মিয়ার জমি থেকে পানি তুলছিলেন। এসময় নাইয়র মিয়া গং কানু বিনোদকে গালিগালাজ করে এক পর্যায়ে ১০/১৫জন লোকজন এসে কানু বিনোদ এবং তার ছেলে টিটু তালুকদার ও টুটুল তালুকদারকে মারধর করে আহত করেন। স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় কানু বিনোদ তালুকদারকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যাওয়ার সময় তিনি মারা যান। নিহত কানু বিনোদ তালুকদারের ছেলে টুটুল তালুকদার ও টিটু তালুকদার সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বিশ্বম্ভরপুর থানার অফিসার ইনচার্জ মোল্লা মনির হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, ঘটনার তদন্ত করা হচ্ছে।