পানি সেচায় করচার হাওরে ধান ভাসছে

স্বপন কুমার বর্মন, বিশ্বম্ভরপুর
বিশ্বম্ভরপুর উপজেলার করচার হাওরে বোর ফসল রক্ষায় বৃষ্টিপাতে জলাবদ্ধতার পানি অপসারণে সেচ কাজের অগ্রগতি হচ্ছে। কিছু কিছু জমির ফসল পানির নিচ থেকে ভাসতে শুরু করেছে। কৃষকদের মাঝেও ফসল ঘরে তোলার নতুন করে স্বপ্ন দেখা দিয়েছে।
টানা বৃষ্টিপাতে ও ঠিকাদারের অবহেলার কারণে ঘাগটিয়া রাবার ড্যাম দিয়ে করচার হওারে পানি ঢুকে অনেক বোরো জমির ধান অকালে তলিয়ে যায় এবং আরো তলিয়ে যাবার আশংকা ছিল। হাওরের পানি সেচার দাবিতে কৃষকদের দাবিতে কৃষকদের মানববন্ধনের পর রবিবার রাত থেকে ৬ টি সেচ যন্ত্র বসানো হয়। মঙ্গলবার সন্ধা পর্যন্ত বিরতিহীনভাবে পাম্প চালিয়ে যাওয়ায় হাওরের প্রায় ৫ ইঞ্চি পানি  কমেছে। অনেক জমিতে ধানের শীষ  ভেসে উটছে এবং যে গুলো বেশি পানির নিচে তলিয়ে ছিল সে গুলো জেগে সম্ভবনা দেখা দিয়েছে।
করচার হাওরের ফসল রক্ষায় পানি সেচকে অনুসরণ করে পার্শ্ববর্তী আঙ্গারুলী সনার হাওরের ফসল রক্ষার জন্য বৃষ্টির পানি অপসারণ করতে স্থানীয় কৃষকরা মঙ্গলবার সেচ যন্ত্র বসিয়েছেন। এতে কৃষকদের পাশাপাশি প্রেসক্লাব সাবেক সভাপতি নেছার আহমেদ নেছার কৃষকদেরকে ডিজেল সহায়তা প্রদান করেন এবং সেচ কার্যক্রমের উদ্বোধন করেন।
মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জসিম উদ্দিন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. তালুত, উপ-সহকারি কৃষি কর্মকর্তা মো. মশিউর রহমান, ঘাগটিয়া রাবার ড্যাম সমিতির সভাপতি আব্দুল গণি আনছারী, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন পানি সেচ কার্যক্রম ও করচার হাওরে ফসলের বর্তমান পরিস্থিতি পরিদর্শন করেন এবং কৃষকদের পাকা ধান দ্রুত কাটার পরামর্শ দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জসিম উদ্দিন বলেন,‘ফসল রক্ষার সার্থে প্রশাসনের উদ্যেগে সেচ কার্যক্রম অব্যাহত রয়েছে, সেচায় হাওরে পানি কমতে শুরু করেছে এবং কৃষকরাও ধান কাটছেন। দ্রুত ধান কাটার জন্য কৃষকদেরকে পরামর্শ দেন।
মঙ্গলবার বিকালে জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক জাহিদুল হক করচা হাওরের পানি অপসারণ পরিদর্শন করেন।
এ সময় অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) হাবিবুর রহমান, উপজেলা কৃষি অফিসের কর্মকর্তাগণ, স্থানীয় কৃষক, গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন।
জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক জাহিদুল হক হাওরের পানি অপসারণে সেচ কার্যক্রমকে সাধুবাদ জানিয়ে বলেন, এটি সুনামগঞ্জ জেলার জন্য ফসল রক্ষার একটি উজ্জ্বল দৃষ্টান্ত।
তিনি বলেন, সেচ যন্ত্রের মাধ্যমে পানি অপসরণের ফলে এ পর্যন্ত নিমজ্জিত ফসলের মধ্যে প্রায় ৩০ হেক্টর জমির ধান ভেসে উটেছে এবং আরো অনেক জমি ভেসে উটার সম্ভবনা রয়েছে।
ঘাগটিয়া রাবার ড্যাম সমিতির  সভাপতি আব্দুল গণি আনছারী বলেন,‘যদি মানববন্ধনের পর থেকেই বিদ্যুৎ সংযোগ দিয়ে পল্টন সেচ মেশিন দিয়ে পানি অপসারণ কাজ করা হতো তা হলে  সমগ্র করচার হাওরের বোরো ধান কাটা সম্ভব হতো। ।