পাবলিক একাউন্টিবিলিটি সেশন-২০১৭ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ) এর পাবলিক একাউন্টিবিলিটি সেশন-২০১৭ অনুষ্ঠিত হয়েছে।  এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক জনাব     মো. সাবিরুল ইসলাম। শুক্রবার সকাল সাড়ে ১০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ), সুনামগঞ্জ জেলা শাখার আয়োজনে এবং বাংলাদেশ শিশু একাডেমি, সুনামগঞ্জ এর সহযোগিতায় এই সভা অনুষ্ঠিত হয়।
জেলা এনসিটিএফ সভাপতি মো. মোমেন তালুকদারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ, সিভিল সার্জন ডা. আশুতোষ দাশ, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মণ, মহিলা বিষয়ক কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন, সরকারী জুবিলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মফিজ উদ্দিন মোল্লা, দৈনিক সুনামকণ্ঠের সম্পাদক বিজন সেন রায়, অ্যাড. বুরহান উদ্দিন দোলন প্রমুখ।