স্টাফ রিপোর্টার
‘শিক্ষা ও সংস্কৃতি হোক ভাটি বাংলার উন্নয়নের হাতিয়ার’ প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জে পাবলিক বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের উদ্যোগে মঙ্গলবার বিকাল ৩টায় শিল্পকলা একাডেমি হাসন রাজা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি আশহার ইনতেযাম তাহবির’র সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক নন্দিনী কর্মকার প্রাচী’র সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য অ্যাড. পীর ফজলুর রহমান মিসবাহ, জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, পুলিশ সুপার মোহাম্মদ এহ্সান শাহ, সুনামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর রজত কান্তি সোম, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখ্ত, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. নুরুল ইসলাম, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অ্যাড. শামসুল আবেদিন, বুয়েট এর (বস্তু ও ধাতবকৌশল বিভাগ) এর সহকারী অধ্যাপক ঐশি রায় প্রমুখ।
আলোচনা সভা শেষে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান করেন অতিথিবৃন্দ। পরে অনুষ্ঠিত হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।


