স্টাফ রিপোর্টার
শাল্লা উপজেলার চোরাবস্তি হিসাবে পরিচিত নারকিলা থেকে প্রথম এসএসসি পাশ করা আব্দুর রহমানের ছেলে পাবেল আহমদের স্বপ্ন আর থেমে থাকবে না। বৃহস্পতিবার দৈনিক সুনামগঞ্জের খবরে তাকে নিয়ে ‘চোরাবস্তি নারকিলা থেকে প্রথম এসএসসি পাশ করলো পাবেল, তার স্বপ্ন কি থেমে যাবে’ শিরোনামে সংবাদ প্রকাশের পর তার পাশে দাঁড়ানোর ঘোষণা
দিয়েছেন সুনামগঞ্জের পুলিশ সুপার হারুন অর রশিদ।
পুলিশ সুপার হারুন অর রশিদ জানান, নারকিলা গ্রামের দরিদ্র পরিবারের এসএসসি পাশ করা পাবেলকে কলেজের ভর্তি ফি, বই-খাতা-কলম ও কলেজ ড্রেস তৈরি করে দেয়া হবে। পরে তার লেখাপড়া নিয়মিত চালিয়ে যেতে প্রয়োজনীয় অর্থ সহায়তা করা হবে।
- রাজস্ব থেকে আমাদের আলাদা হিস্যা দিতে হবে -জয়ন্ত সেন দীপু
- ছাতকের হ্যাকার আবদুল হকের বিরুদ্ধে ঢাকার আদালতে চার্জশিট


