সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে ও কেয়ার জিএসকেবিএইচডব্লিউ ইনিশিয়েটিভ’র সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য প্রশিক্ষণ ভবনে প্রাইভেট সিএসবি দের অনুপ্রেরণা এবং পারিবারিক সহায়তামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য প্রশিক্ষন ভবনে বুধবার সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রাম পদ রায়। এসময় উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া, ডা. দেবাশিষ শর্মা, স্বাস্থ্য পরিদর্শক মমিনুল হক, কপিল কিষর্ণ দাস, ডা. সুুকুমার, সিনিয়র স্টাফ নার্স আমিনা খাতুন।
দিলারা তালুকদারের সঞ্চালনায় উপস্থিত ছিলেন ব্র্যাক প্রতিনিধি শাহআলম এবং বিভিন্ন এনজিও অফিসের কর্মকর্তা কর্মচারী।
প্রেস বিজ্ঞপ্তি


